10/01/2026
HTML Basic — Complete Beginner Guide
Bangla Explanation + English Code
Chapter 0: HTML কী এবং কেন দরকার?
HTML (HyperText Markup Language) হলো ওয়েব পেজের structure তৈরি করার ভাষা।
- HTML বলে দেয় কোনটা heading
- কোনটা paragraph
- কোনটা image, link বা form
HTML design করে না, logic চালায় না — শুধু structure বানায়।
Chapter 1: HTML File & Browser কীভাবে কাজ করে
HTML ফাইলের extension হয় .html
index.html
about.html
contact.html
Browser HTML ফাইল পড়ে, tag বুঝে screen-এ দেখায়। Browser আসলে HTML interpreter হিসেবে কাজ করে।
Tools We Will Use (VS Code & Browser)
এই HTML শেখার journey-তে আমি Visual Studio Code (VS Code) ব্যবহার করছি code লেখার জন্য এবং Google Chrome ব্যবহার করছি browser হিসেবে।
কেন VS Code?
VS Code lightweight, free, এবং beginner-দের জন্য খুব সহজ। এখানে code লেখা, save করা এবং পরে CSS / JavaScript শেখা—সবকিছুই smoothly করা যায়।
কেন Google Chrome?
Google Chrome সবচেয়ে বেশি ব্যবহৃত browser এবং এতে Developer Tools (Inspect, Console) আছে, যা future-এ শেখার সময় অনেক help করবে।
আপনি চাইলে অন্য code editor বা browser ব্যবহার করতে পারেন, কিন্তু এই tutorial-এ আমি VS Code + Google Chrome follow করব যেন beginner-দের জন্য সবকিছু clear থাকে।
Chapter 2: HTML Document Structure, Tag & Attribute
<!DOCTYPE html>
<html>
<head>
<title>My First Page</title>
</head>
<body>
Hello World
</body>
</html>
Structure Explanation:
<!DOCTYPE html>→ HTML5 ঘোষণা<html>→ পুরো document-এর root<head>→ page information<body>→ visible content
HTML Tag কী?
Tag হলো HTML-এর building block। Browser tag দেখে বুঝে নেয় content-এর ধরন।
<p>This is a paragraph</p>
Attribute কী?
Attribute tag-কে extra information দেয়।
<a href="https://osila.org">Visit Osila</a>
এখানে href হলো attribute এবং URL হলো তার value।
Chapter 3: Text, Headings, SEO & Accessibility
<h1>Main Heading</h1>
<h2>Sub Heading</h2>
<h3>Section Heading</h3>
SEO & Accessibility কেন গুরুত্বপূর্ণ?
Search engine এবং screen reader দুটোই heading structure দেখে content বোঝে।
সঠিক heading ব্যবহার করলে Google ranking এবং visually impaired user — দুজনই উপকৃত হয়।
Paragraph & Text Block
<p>This is a paragraph.</p>
Text block মানে এমন লেখা যা নিজে একটা আলাদা জায়গা নেয়।
p, h1, div — এগুলো block-level text তৈরি করে।
Text Emphasis
<strong>Important</strong>
<em>Emphasis</em>
<small>Note</small>
Chapter 4: Links, Images & Lists
Link
<a href="https://osila.org">Visit Osila</a>
Navigation এবং external page connect করতে ব্যবহার হয়।
Image
<img src="image.jpg" alt="Sample image">
alt attribute SEO এবং accessibility-এর জন্য গুরুত্বপূর্ণ; না দিলে ক্ষতিগ্রস্ত হয়।
Lists
<ul>
<li>HTML</li>
<li>CSS</li>
</ul>
<ol>
<li>Learn HTML</li>
<li>Learn CSS</li>
</ol>
HTML-এ ul এবং ol দুটোই list তৈরি করার tag। পার্থক্য শুধু—একটা (ul) বুলেট list, আরেকটা (ol) number/sequence list।
li সবসময় ul / ol এর ভিতরে | প্রতিটা item = একটী li
Chapter 5: Grouping, Block & Inline Elements
div
<div>
<h2>Title</h2>
<p>Description</p>
</div>
div হলো container, যা layout তৈরির base হিসেবে কাজ করে।
span
<p>This is <span>important</span> text.</p>
Block element কী?
- সবসময় নতুন লাইন থেকে শুরু হয়
- পুরো width (100%) নেয়
- height / width / margin / padding কাজ করে
- সাধারণ Block tag
div, p, h1–h6, section, article, header, footer, ul, ol, li
Inline element কী?
- একই লাইনেই থাকে
- শুধুমাত্র প্রয়োজনীয় width নেয়
- height / width / margin / padding কাজ করে না
- সাধারণ Inline tag
span, a, strong, em, img, input
Chapter 6: Tables (Basic)
<table>
<tr>
<th>Name</th>
<th>Age</th>
</tr>
<tr>
<td>Ana</td>
<td>20</td>
</tr>
</table>
tr = table row
th = table heading
td = table data
Chapter 7: Forms & Inputs
<form>
<label>Name</label>
<input type="text" placeholder="Enter your name">
<label>Email</label>
<input type="email">
<label>Password</label>
<input type="password" placeholder="Enter password">
<button>Submit</button>
</form>
form → input container
input → user data নেয়
password → লেখা hide করে
placeholder → hint text
label → accessibility friendly
button → submit action
Chapter 8: Semantic HTML
<header>Header</header>
<nav>Navigation</nav>
<main>
<section>
<article>Main content</article>
</section>
<aside>Sidebar</aside>
</main>
<footer>Footer</footer>
Semantic tag মানে content-এর অর্থ পরিষ্কার করা। Benefit: বিভিন্ন উপাদানের অর্থ পরিষ্কার করে, SEO এবং accessibility-এর জন্য সহায়ক।
header→ page headernav→ navigation linksmain→ main content areasection→ related content grouparticle→ independent content pieceaside→ sidebar / extra infofooter→ page footer
Chapter 9: Common Beginner Mistakes
- Tag close না করা — Browser ভুল output দেখাতে পারে, layout ভেঙে যায়।
- Wrong nesting — structure ভেঙে যায় ( Nesting মানে হলো — একটা HTML tag-এর ভিতরে আরেকটা tag সঠিকভাবে বসানো )
- Image path ভুল — ছবি না দেখালে ৯০% সময় path সমস্যা।
- একাধিক h1 ব্যবহার — SEO সমস্যা ( প্রতিটি পৃষ্ঠার জন্য )
- div দিয়ে সব করা — Semantic tag ব্যবহার না করলে future সমস্যা হয়।
What’s Next?
আপনি এখন HTML basic complete করেছেন। Next step → mid-level-html then CSS Basic